জ্ঞানের অশ্রু ও আমলের তাজাল্লি

মোঃ শফিকুল ইসলাম প্রিয়
0
জ্ঞানের অশ্রু ও আমলের তাজাল্লি


পাথুরে হুজরাখানায় ভাসে ঘ্রাণ প্রাচীন পাতার,
কিতাবের বুক চিরে ঝরে পড়ে হরফেরা তার।
মগজের জিন্দানে বন্দি যে ইলমের নূর,
আমলের জমিনেই হতে চায় সে-যে ভরপুর।
নফস ফিসফিসায়— "হাসিল তো হলো মারেফাত,"
কালবের ক্রন্দনে কেঁপে ওঠে একাকী এ রাত।


কারবালার প্রান্তরে আহলুল বাইতের খুন,
আমলের ময়দানে জ্বেলেছিল ফানার আগুন।
হুসাইনী সবরের তাজাল্লি বুকে নিয়ে আজ,
মাটির এ দুনিয়ায় খুঁজি ঐশী প্রেমের সমাজ।
ইলম যদি-বা থাকে, আমলের না থাকে রেশ,
অহংকারের বিষে নূরের দরিয়া হয় শেষ।

রোদে পোড়া চৌচির এ নদীর তৃষ্ণার্ত বুকে,
কোদাল ধরেছি আমি তাওয়াক্কুল মেখে নিয়ে মুখে।
কপালের ঘাম ঝরে নক্ষত্র-নূরের মতন,
অশ্রুর ঝরনায় ভিজে যায় মাটির বদন।
মাটি আর মানুষের ফিতরাতি রিশতার টানে,
ফানা হতে চাই আমি ইশকের মরমী গানে।

আকাশের বুক চিরে নামে আজ রহমতের পানি,
ইলম ও আমল মিলে জাগে নব্য জিন্দেগানি।
বাতাসের বুকে ভাসে জলপাই পাতার জিকির,
রুহের প্রশান্তিতে মুছে যায় দুনিয়ার ভিড়।

আজানের ধ্বনি ভাসে দূর ঐ পাহাড়ের কোলে,
দুনিয়াটা জায়নামাজ, ইশকেরই দরিয়া দোলে।

১২/০৯/২০২৬ ইং | কোম্পানীগঞ্জ, সিলেট
”এই লেখাটির মেধাস্বত্ত সম্পুর্ণ লেখক কর্তৃক সংরক্ষিত, লেখকের অনুমতি ছাড়া এই লেখার অংশ বিশেষ বা সম্পূর্ণাংশ অন্য কোন মিডিয়াতে প্রকাশ করা আইনত দন্ডনীয় অপরাধ হিসাবে গন্য হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

আপনার মূল্যবান মতামত দিন। আমরা আপনার কমেন্টের অপেক্ষায় আছি! দয়া করে গঠনমূলক মন্তব্য করুন এবং কোনো স্প্যাম বা বিজ্ঞাপন লিংক শেয়ার করবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
3/related/default